ট্রেড লাইসেন্স কী?
ট্রেড লাইসেন্স হলো বাংলাদেশে কোন ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বাধ্যতামূলক আইনগত অনুমোদন। ব্যবসার ধরন, অবস্থান এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি ও আবেদন প্রক্রিয়া ভিন্ন হতে পারে।
এই গাইডে ট্রেড লাইসেন্স ফি, আবেদন করার ধাপ, প্রয়োজনীয় কাগজপত্র এবং নবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
আবশ্যকীয় কাগজপত্র
আবেদনপত্র (মূল কপি)
জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত)
প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক
মালিকানা বা ভাড়া চুক্তির দলিল (সত্যায়িত)
হোল্ডিং কর পরিশোধ রশিদ
পাসপোর্ট সাইজের ছবি (৩ কপি)
প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত
নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র
প্রেস/নিউজ পেপারের জন্য ১৫০/- টাকা
NOC সার্টিফিকেট
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
লোকেশন ম্যাপ
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
ফায়ার লাইসেন্স
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
পরিবেশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
মেমোরেন্ডাম ও আর্টিকেল্স অব এসোসিয়েশন
লিমিটেড কোম্পানীর জন্য
ইনকর্পোরেশন সার্টিফিকেট
লিমিটেড কোম্পানীর জন্য
অংশীদারী চুক্তিপত্র
অংশীদারী কারবারের জন্য
ওয়ার্ক পারমিট
বিদেশী বিনিয়োগকারীদের জন্য
ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট
লিমিটেড কোম্পানীর জন্য
TIN সার্টিফিকেট
লিমিটেড কোম্পানীর জন্য
দ্রষ্টব্য: সকল প্রকার লাইসেন্সের জন্য প্রযোজ্য লাইসেন্স ফি'র ১৫% ভ্যাট পরিশোধ্য।
ট্রেড লাইসেন্স নবায়ন
নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
লাইসেন্স বহি
চালান বহি (সত্যায়িত)
মালিকানা বা ভাড়া চুক্তির দলিল
TIN সার্টিফিকেট
কোম্পানীর জন্য
ফায়ার লাইসেন্স
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
পরিবেশ ছাড়পত্র
ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
নবায়নের ধাপসমূহ:
১
ফি জমাদান
নির্ধারিত ব্যাংকে ধার্যকৃত ফি
২
রশিদ সংগ্রহ
নির্ধারিত ব্যাংক হতে ফি'র রশিদ
৩
রেজিষ্টারে ভুক্তি
কর্পোরেশন/মিউনিসিপ্যালিটি অফিসে
৪
নবায়ন সম্পন্ন
লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন
সারচার্জ: প্রতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়নে ব্যর্থ হলে প্রতি মাসে ১০০/- টাকা অথবা ফি এর ১০% (যা বেশি) হারে সারচার্জ প্রযোজ্য।
সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ফি
সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি তালিকা
লিমিটেড কোম্পানি
| পরিশোধিত মূলধন |
ফি (টাকা) |
| ১,০০,০০০ টাকা পর্যন্ত | ১,৫০০/- |
| ১,০০,০০০ - ৫,০০,০০০ টাকা | ২,০০০/- |
| ৫,০০,০০০ - ১০,০০,০০০ টাকা | ৩,৫০০/- |
| ১০,০০,০০০ - ২৫,০০,০০০ টাকা | ৪,৫০০/- |
| ২৫,০০,০০০ - ৫০,০০,০০০ টাকা | ৫,৫০০/- |
| ৫০,০০,০০০ - ১,০০,০০,০০০ টাকা | ৭,৫০০/- |
| ১,০০,০০,০০০ - ৫,০০,০০,০০০ টাকা | ১০,০০০/- |
| ৫,০০,০০,০০০ টাকার বেশি | ১২,০০০/- |
ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান
| প্রতিষ্ঠানের ধরন | ফি (টাকা) |
| তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান | ১০,০০০/- |
| বীমা (শাখা অফিস) | ৫,০০০/- |
| ঋণদান প্রতিষ্ঠান (শাখা অফিস) | ৫,০০০/- |
| মানি এক্সচেঞ্জ | ৫,০০০/- |
| শেয়ার ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান | ৩,০০০/- |
| এনজিও (শাখা অফিস) | ৫,০০০/- |
শিক্ষা প্রতিষ্ঠান/ট্রেনিং সেন্টার
| প্রতিষ্ঠানের ধরন | ফি (টাকা) |
| বেসরকারি বিশ্ববিদ্যালয় | ৫,০০০/- |
| বেসরকারি কলেজ/স্কুল (বড়) | ৩,০০০/- |
| কিন্ডার গার্টেন | ২,০০০/- |
| ট্রেনিং সেন্টার | ১,০০০/- |
| কোচিং সেন্টার | ১,০০০/- |
| কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র | ৫০০/- |
ঠিকাদার/কনস্ট্রাকশন/সরবরাহকারী
| প্রতিষ্ঠানের ধরন | ঢাকা ও চট্টগ্রাম সিটি | অন্যান্য সিটি |
| বিশেষ শ্রেণীর ঠিকাদার | ৬,০০০/- | ২,০০০/- |
| প্রথম শ্রেণীর ঠিকাদার | ৪,০০০/- | ৪,০০০/- |
| দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার | ৩,০০০/- | ১,৫০০/- |
| তৃতীয় শ্রেণীর ঠিকাদার | ২,০০০/- | ১,০০০/- |
| সরবরাহকারী | ২,০০০/- | ১,০০০/- |
উৎপাদনকারী প্রতিষ্ঠান
| প্রতিষ্ঠানের ধরন | ফি (টাকা) |
| টেক্সটাইল মিল | ৪,৫০০/- |
| আয়রন মিল | ৪,০০০/- |
| গার্মেন্টস ফ্যাক্টরী | ৪,০০০/- |
| ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরী | ৫,০০০/- |
| ট্যানারী কারখানা | ৫,০০০/- |
| বেভারেজ | ৪,০০০/- |
| সিরামিক ফ্যাক্টরি | ১০,০০০/- |
| ইট ভাটা | ৮,০০০/- |
হোটেল ও রেস্তোরাঁ
| প্রতিষ্ঠানের ধরন | ঢাকা সিটি | অন্যান্য সিটি |
| পাঁচ তারকা হোটেল | ৫০,০০০/- | ২৫,০০০/- |
| চার তারকা হোটেল | ২৫,০০০/- | ২০,০০০/- |
| তিন তারকা হোটেল (এসি) | ২০,০০০/- | ১৫,০০০/- |
| রেস্তোরাঁ (শীতাতপ নিয়ন্ত্রিত) | ২,৫০০/- | ২,০০০/- |
| রেস্তোরা (শীতাতপ নিয়ন্ত্রিত ব্যতিত) | ১,০০০/- | ৭০০/- |
| ফাস্ট ফুড শপ | ৩,০০০/- | ১,০০০/- |
খুচরা দোকান
| দোকানের ধরন | ফি (টাকা) |
| ডিপার্টমেন্টাল স্টোর (সুপার শপ) | ৩,০০০/- |
| ফার্মেসী (পাইকারী) | ২,৫০০/- |
| ফার্মেসী (খুচরা) | ১,০০০/- |
| বই বিক্রেতা (বড়) | ১,০০০/- |
| মিষ্টির দোকান (বড়) | ১,২০০/- |
| জুতার দোকান (পাইকারী) | ২,০০০/- |
| মুদি দোকান | ৫০০/- |
| ফল/তরিতরকারী দোকান | ৫০০/- |
সার্ভিস প্রতিষ্ঠান
| প্রতিষ্ঠানের ধরন | ফি (টাকা) |
| বিউটি পার্লার (এসি) | ৫,০০০/- |
| বিউটি পার্লার (নন-এসি) | ২,০০০/- |
| ফটো স্টুডিও ল্যাব | ৭০০/- |
| কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র | ৫০০/- |
| সাইবার ক্যাফে (বড়) | ২,০০০/- |
| মোবাইল সার্ভিসিং | ১,৫০০/- |
পেশাজীবী
| পেশার ধরন | ফি (টাকা) |
| এ্যাডভোকেট | ১,০০০/- |
| আইন উপদেষ্টা ফার্ম | ২,০০০/- |
| প্রকৌশলী (স্ব-নিয়োজিত) | ৫,০০০/- |
| চিকিৎসক (স্ব-নিয়োজিত) | ৫,০০০/- |
| দন্ত চিকিৎসক (স্ব-নিয়োজিত) | ৫,০০০/- |
| স্থাপত্য ফার্ম | ৫,০০০/- |
দ্রষ্টব্য
এই ফি তালিকা সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী প্রদান করা হয়েছে।
বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার ফি কিছুটা ভিন্ন হতে পারে।
সর্বশেষ ও নির্ভুল তথ্যের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬